হাতবদল
ছোট ও জেলা শহরের কুরিয়ারের জন্য

রাইডারের কাছে কত টাকা, কোন পার্সেল কার হাতে — রাত ৯টায় এক নজরে।

মার্চেন্ট বুকিং, হাবে স্ক্যান, রাইডারের অ্যাপ, সন্ধ্যার টাকা গোনা আর মার্চেন্টকে পেমেন্ট — এক সফটওয়্যারে, পুরোটা বাংলায়। খাতা, এক্সেল আর WhatsApp-এর হিসাব আর মেলাতে হবে না।

লগইন ছাড়াই এক চাপে ডেমো খোলে। ডেমোর সব নাম-নম্বর বানানো।

হাবের টাকা জমার পাতা: রাইডার যা বলছেন, গুনে পাওয়া টাকা, কম পড়লে লাল রাইডারের অ্যাপ: আজকের পার্সেল, হাতে কত টাকা

যেখান থেকে টাকা হারায়, সেখানেই তালা

“দিয়েছি” বলল, টাকা কম

রাইডারের ডেলিভারি ততক্ষণ “গোনা বাকি”, যতক্ষণ না সন্ধ্যায় হাবে টাকা গোনা হয়। কম পড়লে সাথে সাথে সেই রাইডারের নামে লেখা হয় — তর্ক লাগে না।

“কাস্টমার ফোন ধরেনি” — সত্যি?

অ্যাপ থেকে কল না করে রাইডার “দেওয়া যায়নি” চাপতেই পারে না। কাস্টমারও SMS পান, ভুল হলে হাবে ফোন করেন।

পার্সেলটা এখন কার কাছে?

মার্চেন্ট থেকে রাইডার, হাব, আবার রাইডার — প্রতিটা হাতবদলে স্ক্যান। ২৪ ঘণ্টা কেউ না ছুঁলে পার্সেল সকালের তালিকায় লাল হয়ে ওঠে।

“টাকা পাইনি” — মার্চেন্ট

বিকাশ/ব্যাংকের TrxID না দিলে পেমেন্ট “পাঠানো” হয় না। মার্চেন্ট প্রতিটা পার্সেলের হিসাব দেখেন — ডেলিভারি চার্জ, COD চার্জ, ফেরত চার্জ, হাতে কত।

ফেরত এসে মাল কম

ফেরতের ব্যাচ মার্চেন্ট গুনে কোড না দেওয়া পর্যন্ত দায় কুরিয়ারের। স্লিপ প্রিন্ট হয়, তারিখসহ।

নেট নেই, রাইডার আটকে

রাইডারের অ্যান্ড্রয়েড অ্যাপ নেট ছাড়াও চলে। নেট এলে সব কাজ একবারই যায় — দুবার গোনা হয় না।

কার জন্য

৫ থেকে ৬০ রাইডার, ১ থেকে ৫টা হাব, দিনে ৫০ থেকে ২,০০০ পার্সেল। জেলা শহরের লোকাল কুরিয়ার, বা ঢাকার নতুন কুরিয়ার — যারা এখনো খাতা আর এক্সেলে চালাচ্ছেন।

  • মার্চেন্ট প্যানেল: বুকিং, এক্সেল আপলোড, লেবেল প্রিন্ট, টাকার হিসাব
  • হাব: USB স্ক্যানার বা ফোনের ক্যামেরায় স্ক্যান, রাইডারের ব্যাগ, পিকআপ, ফেরত
  • মালিক: আজকের হিসাব, মার্চেন্ট পেমেন্ট, রাইডারের আয়, রেট আর এলাকা
  • প্রাপক: লগইন ছাড়া ট্র্যাকিং লিংক, রাইডারের নাম আর ফোন
মালিকের আজকের পাতা: ২৪ ঘণ্টা না ছোঁয়া পার্সেল, রাইডারদের কাছে কত টাকা

এক চাপে ডেমো খুলুন

একটা বানানো কুরিয়ার চলছে — বগুড়া সদর হাব, ৫ রাইডার, ৪ মার্চেন্ট, এক সপ্তাহের পার্সেল আর টাকা। যেকোনো ভূমিকায় ঢুকে নিজে চালিয়ে দেখুন।

ডেমোর সব তথ্য বানানো, প্রতি রাতে আবার শুরু থেকে হয়।

আপনার কুরিয়ারে চালাতে চান?

আপনার এলাকা, রেট, রাইডার আর মার্চেন্ট বসিয়ে দেব। কয়েকদিন পাশাপাশি চালিয়ে দেখুন, খাতার চেয়ে ভালো লাগলে তবেই থাকবেন।

WhatsApp-এ পাইলটের কথা বলুন